1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিঠামইনে গরু চুরি: আতঙ্কে শাহাদাতপুর গ্রামবাসী - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

মিঠামইনে গরু চুরি: আতঙ্কে শাহাদাতপুর গ্রামবাসী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের শাহাদাতপুর গ্রামে গরু চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত রাতে মোহাম্মদ হোসেন মিয়ার বসতবাড়ির গোয়ালঘর থেকে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের দুটি গরু চুরি হয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ হোসেন মিয়া জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে গরু দুটি নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর শূন্য দেখে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এই এলাকায় গরু চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে খামারি ও সাধারণ কৃষকদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। রাতের বেলা গবাদি পশু পাহারা দিতে গিয়ে এলাকাবাসী এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি