1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস্ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস্ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা 

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

“স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস্ এর আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউট দিবস। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, জেলা শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার ৮ এপ্রিল সকাল ৯:৩০ চাঁপাইনবাবগঞ্জ জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মপ্রত্যয়ী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই। স্কাউটরা সবসময় সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটদের নৈতিকতা ও শৃঙ্খলার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আনিসুর রহমান, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক সহ জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট লিডার ও রোভার স্কাউট, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা। এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক স্কাউট সদস্য ইউনিফর্ম পরিহিত অবস্থায় অংশগ্রহণ করে পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। আলোচনা সভা শেষে স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি