1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে আমের উকুন পোকা দমন বিষয়ে কৃষক প্রশিক্ষণ  - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে আমের উকুন পোকা দমন বিষয়ে কৃষক প্রশিক্ষণ 

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে ২০২৫-২৬ অর্থবছরে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় “আমের উকুন পোকা দমন কৌশল ও ব্যবস্থাপনা” বিষয়ক ১ দিনব্যাপী কৃষক ও আম উৎপাদনকারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক (ডিএই) ড. মোঃ আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শরফ উদ্দিন, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ খালেদুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ বুলবুল আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ আব্দুল হালিম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামসহ অন্যান্যরা। প্রশিক্ষণে জেলার ৬০ জন কৃষক ও আমচাষী অংশগ্রহণ করেন। এতে আমের উকুন পোকা দমন, সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক ও আমচাষীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আম উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদনে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আম উৎপাদনে গুণগত মান বৃদ্ধি পাবে এবং রফতানিযোগ্য আম উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি