1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমনিরহাটে জাতীয় স্কাউট দিবস পালিত - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

লালমনিরহাটে জাতীয় স্কাউট দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

 

আজ ৮ এপ্রিল ২০২৬। আজ জাতীয় স্কাউট দিবস। দিবসটি উপলক্ষে লালমনিরহাট জেলা স্কাউট আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও রেলীর আয়োজন করেন।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা স্কাউট এর সভাপতি জনাব রাশেদুল হক প্রধান। গ্রান্ডইয়েল পাঠের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পাঠ করা হয়।পরবর্তী তে স্কাউট ভবন মাঠে বৃক্ষরোপন করা হয়।

উক্ত আয়োজনে অতিথিরা বলেন “স্কাউটিং একটি মহৎ পেশা, এখানে থেকে মানুষের সেবা করা যায়,মানুষের পাশে থাকা যায়,পরিবেশ ভালো রাখা যায়।” উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ও লালমনিরহাট জেলা স্কাউট এর সহসভাপতি রুখসানা পারভীন,জেলা স্কাউট সম্পাদক একরামুল হক সরকার,প্রধান শিক্ষক, তিস্তা খাদেম উচ্চ বিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সম্মানিত স্কাউট শিক্ষক বৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী বৃন্দ।শেষে জেলা স্কাউট ভবন থেকে একটি রেলী বের হয়ে মিশন মোড় চত্বরে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি