1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধবলগুড়ি সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত, আহত ২ - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ধবলগুড়ি সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত, আহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View
  • অনলাইন ডেস্ক রিপোর্টঃ
    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকায় গুলির ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
    মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তের মেইন পিলার ৮৭৪/৫ এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহত ব্যক্তি আলী হোসেন (৪৯)। তিনি উপজেলার ধবলগুড়ি ইউনিয়নের পূর্ব পানিয়াটারি গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
    স্থানীয় সূত্র ও সীমান্তরক্ষী বাহিনীর তথ্যমতে, রাতে কয়েকজনের একটি দল সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহলরত বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন এবং আরও দুইজন আহত হন।
    পরবর্তীতে নিহতের মরদেহ সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
    এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, মরদেহ ফেরত আনা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষের মধ্যে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি