1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাকেরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮২ Time View

 

বাকেরগঞ্জ প্রতিনিধি,মোঃসানি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দত্তেরা বাদ গ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

৭ এপ্রিল বিকেল ৪ টায় দুধল ইউনিয়নের দত্তেরা বাদ গ্রামের প্রধান সড়কে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা ব্যানার হাতে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

মানববন্ধনে ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হাওলাদার অভিযোগ করেন, ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি সহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা সহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে স্থানীয় সাবেক ইউপি সদস্য সুলতানা। সম্প্রীতি সময়ে সুলতানের বাড়ির পুকুরে মাছ ধরা কেন্দ্র করে আমি সহ ৯ জনকে আসামি করে সুলতান তার চাচিকে বাদী করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। যে ঘটনার সাথে আমি কোনভাবে জড়িত নয়। অথচ মিথ্যে এই ঘটনা সাজিয়ে আমি সহ আমার লোকজনকে মিথ্যে এই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই মামলা প্রত্যাহার না করলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

 

মানববন্ধনে ভুক্তভোগী উজ্জ্বল হাওলাদার জানান, আমাদের বাড়ির পুকুরে আমরা মাছ ধরেছি। আমাদের নিজস্ব সম্পত্তির উপর পুকুরে মাছ ধরতে গেলে সুলতান সহ তার কিছু লোকজন আমাদেরকে বাধা প্রদান করে। তখন আমরা প্রতিবাদ করলে সুলতান তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। অথচ তারাই আবার আমাদের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা মামলা দিয়েছে। যেই মামলায় আমার মামা ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হাওলাদারকে আসামি করা হয়েছে যাহা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত সময়ের মধ্যে এই মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি