1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে মাংস বিক্রেতার ১ মাসের জেল-২০ হাজার টাকা জরিমানা। - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে মাংস বিক্রেতার ১ মাসের জেল-২০ হাজার টাকা জরিমানা।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া : কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর সৈয়দ গাও চৌরাস্তা বাজারে পঁচা গরুর মাংস বিক্রির করার দায়ে বিজয় (২৬) নামের এক মাংস বিক্রেতা এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিজয় উপজেলার সৈয়দগাঁও এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

 

মঙ্গলবার ০৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে চারটায় উপজেলা প্রশাসন পৌর সদরের সৈয়দ গাও এলাকায় এক অভিযান পরিচালনা করে মাংস বিক্রেতা বিজয়ের দোকান থেকে বিপুল পরিমাণ পচা মাংস জব্দ করে তা মাটিচাপা দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পচা মাংস বিক্রির খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালান। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবসায়ী মো. বিজয়কে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর ও ডা. তামান্না দিলশাদ রিমি। পাকুন্দিয়া থানার এস,আই মোঃ সেলিম সহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা।এ বিষয়ে উপজেলা প্রশাসন সংবাদ মাধ্যমকে জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি