
মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হইয়াছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। গত ৫ এপ্রিল, সোমবার বিকেলে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ম্যাচে লামা উপজেলা ফুটবল একাদশ ও আলীকদম উপজেলা ফুটবল একাদশ পরস্পরের মোকাবিলা করে। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা প্রদর্শন করায় খেলার নিষ্পত্তি গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে লামা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করিয়া বিজয় অর্জন করে আলীকদম উপজেলা ফুটবল একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাসেল এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ চৌধুরী মোহাম্মদ সুজন। অনুষ্ঠানে বক্তাগণ ক্রীড়ার প্রসার ও যুবসমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এই প্রীতি ম্যাচ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিবে বলিয়া সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply