1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ড. ইউনূসসহ ২৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ - Stbanglatv.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ড. ইউনূসসহ ২৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪৫ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্তের দাবি তুলে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সরকারি দপ্তরে এ নোটিশ পাঠান। এতে মোট ২৪ জনের বিষয়ে তদন্তের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, হামের টিকা সরকারি ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগে সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।

এ নোটিশ ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপন করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনতে জরুরি কর্মসূচি নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ৩ মে থেকে দেশের অন্যান্য এলাকাতেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি