1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জিডি করা উদ্ধারকৃত ১৪টি মোবাইল মালিকদের হাতে হস্তান্তর - পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  - Stbanglatv.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

জিডি করা উদ্ধারকৃত ১৪টি মোবাইল মালিকদের হাতে হস্তান্তর ———— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস 

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

 

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (০৬ এপ্রিল ) সকাল ১১ ঘটিকায় জিডি করা উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মার্চ ২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) এর প্রেক্ষিতে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সদর থানার এএসআই আব্দুল মোতালেব, যিনি ০৯টি মোবাইল ফোন উদ্ধার করেন। এছাড়া নাচোল থানার এএসআই মোঃ ফরহাদ হোসেন ০৩টি এবং ডিবি পুলিশের এসআই কামরুল হাসান ০২টি মোবাইল ফোন উদ্ধার করেন। সব মিলিয়ে মোট ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ সুপার কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি নিজ হাতে সেগুলো সংশ্লিষ্ট মালিকদের নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, প্রযুক্তির সহায়তায় হারানো মালামাল উদ্ধারে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি