1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত - Stbanglatv.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। প্রতি বছর ৬ এপ্রিল বাংলাদেশে ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ হিসেবে পালিত হয়। ‘উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ নামেও পরিচিত এ দিনটি খেলাধুলার মাধ্যমে সামাজিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। বাংলাদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৭ সাল থেকে দিবসটি জাতীয়ভাবে উদযাপিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়াম হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকায় আয়োজিত জাতীয় ক্রীড়া পরিষদের মূল অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের সাথে সংযুক্ত হন অংশগ্রহণকারীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ এম কোরাইশি মিলু , ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক শেখ মোঃ ফরিদ সায়েম, ক্রীড়া সংস্থার সংগঠক মোঃ সালামত হোসেন, মোঃ সালাহউদ্দিন রিজন, মোঃ হুমায়ন কবির লুকু, মোঃ ওয়াহেদুল ইসলাম, মোঃ তোফিজুর রহমান পুতুলসহ অন্যান্য ক্রীড়া সংগঠক ও সদস্যবৃন্দ। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়ামোদী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি