
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি আন্দোলন। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।
এদিকে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইরান-এ নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারে অভিযান চালাতে গিয়ে জটিল পরিস্থিতির মুখে পড়ে মার্কিন সামরিক বাহিনী। অভিযানের সময় তাদের দুটি পরিবহন বিমান বিকল হয়ে যায়। শত্রুপক্ষের হাতে পড়ার আশঙ্কায় বিমান দুটি ধ্বংস করে দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনাগুলোকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
© All rights reserved © 2023
Leave a Reply