1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে গাড়িতে তেল মজুদের অভিযোগে চালককে জরিমানা  - Stbanglatv.com
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

গোমস্তাপুরে গাড়িতে তেল মজুদের অভিযোগে চালককে জরিমানা 

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

 

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভুটিতে তেল মজুদের অভিযোগে চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যামমান আদালত। শনিবার বিকেলে রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

শনিবার (৪ এপ্রিল, ২০২৬) ওই ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।

 

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, রহনপুর -গোমস্তাপুর সড়কে পাশে অবস্থিত মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে শনিবার বিকেলে একটি স্ট্যায়ারিং ভুটভুটির চালক ভোলাহাট উপজেলার মুশরীভুজা গ্রামের আয়েশ আলীর ছেলে দুরুলহোদা ডিজেল তেল নিতে এলে পাম্প কতৃপক্ষ তার গাড়িতে জারকিন ও বোতলে রাখা ১০ লিটার তেল দেখতে পায়। পরে বিষয়টি পাম্প মালিক ইউএনওকে অবহিত করলে সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুটভুটি রক্ষিত বোতল ও জারকিনে অবৈধভাবে মজুদ করা ১০ লিটার ডিজেল তেল জব্দ করেন। তিনি তাকে সরকারি আদেশ অমান্য করে এ তেল মজুদ রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ১হাজার টাকা জরিমানা করেন।পরে জব্দকৃত তেল তার ভুটভুটি গাড়ির ট্যাংকিতে ঢেলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি