1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন - Stbanglatv.com
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিবগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং শিবগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ তৌফিক আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

তিনি আরও জানান, নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং জনগণের মাঝে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার মাধ্যমে শিবগঞ্জ উপজেলাকে একটি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন এলাকায় পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্থানীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি