1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
১০ বছরের মধ্যেও বাংলাদেশে ফিরবেন না শেখ হাসিনা: - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

১০ বছরের মধ্যেও বাংলাদেশে ফিরবেন না শেখ হাসিনা:

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ তথ্য জানিয়েছে বিবিসি উর্দু।

স্পিকার বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের কর্মীদের সক্রিয় রাখার কৌশল। তিনি বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বর্তমান সরকার জানিয়েছে, আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তার দেশে ফেরা গ্রহণযোগ্য হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি