1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
একজন ভালো মানুষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বিদায়—তারক বিশ্বাসের প্রতি অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

একজন ভালো মানুষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বিদায়—তারক বিশ্বাসের প্রতি অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

মোহাম্মদ সবুজ সরদার লোহাগাড়া নড়াইল প্রতিনিিধি

লোহাগড়া থানা থেকে বিদায় নিলেন আমাদের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন পুলিশ কর্মকর্তা তারক বিশ্বাস। তিনি শুধু একজন ভালো ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ছিলেন না, ছিলেন আমাদের সুখ-দুঃখের সাথী, বিপদে-আপদে পাশে থাকার মতো একজন আন্তরিক মানুষ এবং আমাদের ভালোবাসার একজন প্রিয় মানুষ।

তাঁর আন্তরিকতা, সুন্দর ব্যবহার, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। তিনি সবার সঙ্গে যে সুন্দর সম্পর্ক গড়ে তুলেছিলেন, তা সহজে ভোলার নয়।

দীর্ঘ কর্মকালীন সময়ে তিনি লোহাগড়ার মানুষের সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন, বিশেষ করে সাংবাদিক সমাজের সঙ্গে তাঁর আন্তরিকতা, সহযোগিতাপূর্ণ মনোভাব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সত্যি বলতে, তারক বিশ্বাসের মতো একজন ভালো মানুষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে লোহাগড়া থানা থেকে বিদায় জানানো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তাঁর বিদায়ে আমরা শুধু একজন ভালো পুলিশ কর্মকর্তাকেই হারাইনি, হারিয়েছি সুখ-দুঃখের একজন সাথী ও ভালোবাসার একজন মানুষকে। তাঁর মতো আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা আবার কবে পাব, তা জানি না।

দাদা, আপনার বিদায় আমাদের মনে কষ্টের সৃষ্টি করেছে। তবে সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কর্মস্থল পরিবর্তন হলেও আপনার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতা কখনো কমবে না।

আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কর্মস্থল নড়াইল সদর থানায় আপনার কর্মজীবন সুন্দর, সফল ও সম্মানজনক হোক। সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে মানুষের সেবা করে যান—এই প্রত্যাশা করি।

আপনার মতো ভালো মনের একজন পুলিশ কর্মকর্তাকে লোহাগড়ার মানুষ সহজে ভুলবে না। আপনার সুন্দর ব্যবহার, আন্তরিকতা ও ভালোবাসা আমাদের হৃদয়ে দীর্ঘদিন স্মৃতি হয়ে থাকবে।

পরিশেষে, প্রিয় তারক বিশ্বাস দাদার প্রতি রইল আমাদের অন্তরের অন্তস্তল থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অফুরন্ত শুভকামনা।

ভালো থাকবেন দাদা। নতুন কর্মস্থলে আপনার প্রতিটি দিন সুন্দর ও আনন্দময় হোক। আপনার জন্য সব সময় দোয়া ও শুভকামনা রইল।

শুভকামনায়—
লোহাগড়ার সাংবাদিক সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি