1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হামে আক্রান্ত রোগীদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ - Stbanglatv.com
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

হামে আক্রান্ত রোগীদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩২ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ। পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি শিশুদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জেলা পরিষদের পক্ষ থেকে শিশুদের চিকিৎসার জন্য বিশেষভাবে বরাদ্দকৃত ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের জীবনরক্ষাকারী ওষুধ সরেজমিনে পরিদর্শন করেন। জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব ওষুধ যথাযথভাবে ও দ্রুত রোগীদের মাঝে বিতরণের নির্দেশ দেন। পাশাপাশি তিনি হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, সম্প্রতি জেলায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল গুলোতে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি