1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আদিতমারীতে ভিক্ষুক পুনর্বাসনে সহায়ক উপকরণ বিতরণঃ - Stbanglatv.com
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

আদিতমারীতে ভিক্ষুক পুনর্বাসনে সহায়ক উপকরণ বিতরণঃ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের বিশেষ উদ্যোগের আওতায় অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মানবিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গৃহীত এ কর্মসূচি ভিক্ষাবৃত্তি নিরসনে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি। তিনি বলেন, “সরকার শুধু আর্থিক সহায়তা নয়, টেকসই কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে। ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে ফিরিয়ে এনে সম্মানজনক জীবনে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”

এ সময় চারটি পরিবারের মাঝে প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের দোকানঘর ও ব্যবসায়িক মালামাল বিতরণ করা হয়। এর মাধ্যমে উপকারভোগীরা ক্ষুদ্র ব্যবসা শুরু করে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন।

বক্তারা জানান, সমাজের পিছিয়ে পড়া ও ভিক্ষাবৃত্তিতে জড়িত জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনতেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল দোকানঘর, মুদি ব্যবসার সরঞ্জাম ও আয়বর্ধক বিভিন্ন সামগ্রী, যা তাদের স্থায়ী আয়ের উৎস হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ, আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা সরকারের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তারা প্রাপ্ত সহায়তা কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফিরে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ্য, “ভিক্ষুকমুক্ত বাংলাদেশ” গড়ার লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ সফল হলে আদিতমারী উপজেলাও শিগগিরই ভিক্ষুকমুক্ত হিসেবে পরিচিতি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি