1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সরালেন ট্রাম্প - Stbanglatv.com
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সরালেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে পাম বন্ডিকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ আপাতত ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও উল্লেখ করেন, পাম বন্ডি তার ঘনিষ্ঠ সহযোগী এবং একজন দেশপ্রেমিক। দায়িত্ব পালনের সময় তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বলেও প্রশংসা করেন ট্রাম্প।

পাম বন্ডি এর আগে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

তাকে সরানোর পেছনে নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিচার বিভাগে নেতৃত্ব এবং এপস্টিন সংশ্লিষ্ট নথি নিয়ে আলোচনা থেকে এ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ৫ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোয়েমকেও পদ থেকে সরিয়েছিলেন ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি