
কিশোরগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার (২ এপ্রিল) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নে অনুমতি ছাড়া ফসলি জমি কেটে পুকুর তৈরির দায়ে এক ব্যক্তিকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযানে ফসলি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply