1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জ্বালানি তেল মজুদ ও অনিয়ম প্রতিরোধে সীতাকুণ্ডে জেলা পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন, জেলা পুলিশের সকল ওসিকে ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

জ্বালানি তেল মজুদ ও অনিয়ম প্রতিরোধে সীতাকুণ্ডে জেলা পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন, জেলা পুলিশের সকল ওসিকে ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩২ Time View

 

সাকিব চৌধুরী চট্টগ্রাম।

 

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন অদ্য সীতাকুণ্ড থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, পেট্রোল পাম্প ও জ্বালানি তেল সংরক্ষণ স্থানসমূহে আকস্মিক পরিদর্শন ও কড়া তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

 

পরিদর্শনকালে তিনি বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি সরেজমিনে যাচাই করেন এবং রেজিস্টারসমূহ কঠোরভাবে পরীক্ষা করেন। এ সময় কোনো ধরনের গরমিল, অনিয়ম বা তথ্য গোপনের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

 

পুলিশ সুপার মহোদয় পাম্প মালিক, কর্মচারী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও চালকদের সাথে সরাসরি কথা বলেন এবং স্পষ্টভাবে জানিয়ে দেন যে, জ্বালানি তেল অবৈধভাবে মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা অপচয়ের কোনো সুযোগ দেওয়া হবে না।

 

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কেউ যদি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, কালোবাজারি বা অনিয়মে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এছাড়াও তিনি চট্টগ্রাম জেলার সকল থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন যে, নিজ নিজ থানা এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি ও পরিদর্শন করতে হবে। মজুদ, বিক্রয় ও সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

 

পুলিশ সুপার মহোদয় আরও নির্দেশ দেন যে, জ্বালানি তেল সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য দ্রুত যাচাই করে ব্যবস্থা নিতে হবে এবং কোনো অবস্থাতেই আইন লঙ্ঘনকারীদের ছাড় দেওয়া হবে না।

 

জনস্বার্থে জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এই ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি