
স্টাফ রিপোর্টার, হুমায়ুন রশিদ জুয়েল
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। অভিযান চলাকালে সড়কের ওপর স্থাপিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার জানান, যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি বলেন, গত রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও জনভোগান্তি কমাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, তাড়াইল থানা মোড়, গোরস্থান মার্কেট, মাদরাসা মার্কেট ও খলিফাপট্টিসহ বিভিন্ন সড়ক পরিদর্শন করে বাজার এলাকার অব্যবস্থাপনার চিত্র চিহ্নিত করা হয়
পাশাপাশি রাস্তায় বৃষ্টির পানি জমে থাকা প্রতিরোধের জন্য ড্রেনিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
© All rights reserved © 2023
Leave a Reply