1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থ দন্ড  - Stbanglatv.com
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

তাড়াইলে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থ দন্ড 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

 

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

 

কিশোরগঞ্জের তাাড়াইলে পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০ লিটার পেট্রোল জব্দ করে তাৎক্ষণিক মোটরসাইকেল চালকদের কাছে ১শ’ ৩০ টাকা ধরে জনপ্রতি ১ লিটার করে বিক্রি করা হয়েছে।

 

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে তাড়াইল সদর বাজার মাদরাসা মার্কেটে রাজন মিয়ার দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার এ অভিযান পরিচালনা করেন। এসময় তাড়াইল থানা পুলিশ উপস্থিত ছিল।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম মজুতের জন্য ও পরিবহনের দায়ে অভিযুক্ত সাচাইল ভুঁইয়া পাড়া গ্রামের আবদুল হাই’র ছেলে রাজন মিয়াকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০/২ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজন মিয়া পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করে বাজারে অতিরিক্ত ও ইচ্ছামত দামে বিক্রি করে আসছিল।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার জানান, জব্দ করা পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল চালকদের কাছে জনপ্রতি ১ লিটার করে ১শ’ ৩০ টাকা ধরে বিক্রি করা হয়েছে। জরিমানার ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি