1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হিলিতে ল্যাম্ব হাসপাতালের উদ্যোগে রেফারেল পাথওয়ে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - Stbanglatv.com
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

হিলিতে ল্যাম্ব হাসপাতালের উদ্যোগে রেফারেল পাথওয়ে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩০ Time View

 

হাকিমপুর উপজেলা প্রতিনিধি মোঃ ওয়াজ কুরনী

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারী প্রয়োজনকারী ও সহায়তা প্রার্থীদের সেবাদান প্রক্রিয়া আরও কার্যকর করতে রেফারেল সেবা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে ল্যাম্প হাসপাতাল LAMB Hospital-এর কমিউনিটি সেফটি শিল্ড (CS2) প্রকল্প। কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানকারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা । এতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সহিংসতার শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থাকে আরও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত রেফারেল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, থানা পুলিশ, সমাজসেবা বিভাগ, আইনজীবী প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্যরা ও হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ সহ অনেকে উপস্থিত ছিলেন।

ল্যাম্ব হাসপাতালের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কমিউনিটি পর্যায়ে সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি