1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইটনার হাওরে নির্জন কুঁড়ে ঘরে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার - Stbanglatv.com
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ইটনার হাওরে নির্জন কুঁড়ে ঘরে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮৪ Time View

 

মোহাম্মদ রাসেল: (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলা হাওরের একটি নির্জন কুঁড়ে ঘর থেকে সালেক মিয়া (৫০) নামে এক জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) উপজেলার বরইবাড়ি হাওর এলাকায় ধানের জমির মধ্যে নির্মিত ওই ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সালেক মিয়া করিমগঞ্জ উপজেলা দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সালেক মিয়া বরইবাড়ি হাওর এলাকায় অন্যের জমি জিরাতি হিসেবে চাষাবাদ করতেন এবং ধানের জমির মাঝেই একটি কুঁড়ে ঘরে একা বসবাস করতেন। তার বসতঘরের আশপাশে অন্তত এক কিলোমিটারের মধ্যে আর কোনো বসতি ছিল না।

 

ধারণা করা হচ্ছে, ঘটনার এক থেকে দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে এক কৃষক জমিতে ঘাস কাটতে গিয়ে ঘরের সামনে উল্টো অবস্থায় পড়ে থাকা সালেক মিয়ার মরদেহ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

 

 

এ সময় দেখা যায়, তার হাতে একটি মোবাইল ফোন শক্ত করে ধরা ছিল। স্থানীয়রা মোবাইল ফোনের সংরক্ষিত নম্বরে যোগাযোগ করে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

 

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি নিজ গ্রামে নিয়ে যান এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।

 

স্থানীয়দের প্রাথমিক ধারণা, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। মৃত্যুকালে সালেক মিয়া চার সন্তান রেখে গেছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি