1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে নাশকতার পরিকল্পনা বানচাল, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার - Stbanglatv.com
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে নাশকতার পরিকল্পনা বানচাল, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার পরিকল্পনা বানচাল করে বিপুল পরিমাণ গান পাউডার সদৃশ্য পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫। র‌্যাব সূত্রে জানা যায়, ২৯ মার্চ রাত ১১টার দিকে র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামের ৪নং বেড়িবাঁধ সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালায়।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় মোট ৯ কেজি ১৫০ গ্রাম গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ উদ্ধার করা হয়। এছাড়া বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে কাঁচের টুকরা, লোহার পেরেক, প্লাস্টিকের জর্দার কৌটা, কসটেপ ও গ্যাস লাইটার জব্দ করা হয়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত এসব সরঞ্জাম নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি