1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ৩ - Stbanglatv.com
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অতর্কিত হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই ঘটনায় আরও তিনজন সেনা আহত হয়েছেন।

নিহত সেনার নাম সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ (২২)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। যদিও তিনি ইসরায়েলের হয়ে দায়িত্ব পালন করছিলেন, তার পারিবারিক শিকড় যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেনে।

আহত সেনাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ভেতরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পরপরই হিজবুল্লাহ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে।

বর্তমানে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা মোতায়েন বাড়ানো হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, হিজবুল্লাহ ওই এলাকায় প্রতিরোধ জোরদার করেছে এবং ইসরায়েল নিয়ন্ত্রিত ফিলিস্তিনি ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলাও চালিয়ে যাচ্ছে।

গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চলমান থাকলে তাদের পাল্টা হামলাও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও পরবর্তীতে একাধিক হামলার কারণে তা কার্যত ভেঙে পড়ে। সাম্প্রতিক পরিস্থিতিতে আবারও সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি