1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৩ মাদকসেবীর কারাদন্ড - Stbanglatv.com
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৩ মাদকসেবীর কারাদন্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৬ Time View

 

‎ মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জুয়েল রানার নেতৃত্বে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তামশিদ ইরাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎শনিবার (২৮ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও নিষিদ্ধ ট্যাবলেট সেবনরত অবস্থায় ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন,

‎১. বাগদহ কলোনী গ্রামের মোস্তাফিজার রহমান(৪৫)কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

‎২. ঐ গ্রামের রুহুল আমিন (২১) ও

‎৩. ঘোড়ামারা লালদিঘি গ্রামের আইয়ুব শেখ (৪০), কে

‎ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকাসক্তি সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এটি শুধু ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষতিই করে না, বরং পরিবারে অশান্তি, সামাজিক অবক্ষয় এবং অপরাধ প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তরুণ প্রজন্মকে বিপথগামী করে দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে মাদক।

‎অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হবে এবং মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি