1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সৌদির মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২৯ সেনা - Stbanglatv.com
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সৌদির মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২৯ সেনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি আরবের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৯ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা এপি’র তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে একাধিক হামলার ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ হামলায় ‘প্রিন্স সুলতান’ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। এতে ১৫ জন সেনা আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এর আগে পৃথক হামলায় আরও ১৪ জন মার্কিন সেনা আহত হওয়ার খবর পাওয়া যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলায় ঘাঁটির কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি লক্ষ্য করে এমন আক্রমণ আঞ্চলিক নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য জানায়নি ওয়াশিংটন বা রিয়াদ।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি