1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্বাধীনতা দিবসে লামায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন: ইতিহাস, চেতনা ও আবেগের অপূর্ব সম্মিলন।  - Stbanglatv.com
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে লামায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন: ইতিহাস, চেতনা ও আবেগের অপূর্ব সম্মিলন। 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

 

বান্দরবানের লামা উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মনোমুগ্ধকর ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই আয়োজন প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর আবহে পরিণত হয় এক অনন্য মিলনমেলায়, যেখানে স্বাধীনতার চেতনা যেন নতুন করে জাগ্রত হইয়া উঠে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সগৌরবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, যাহাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পায় পূর্ণতা ও গাম্ভীর্য।

কয়েক শতাধিক দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে লামা তথ্য অফিস কর্তৃক একটি হৃদয়স্পর্শী প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। উক্ত প্রামাণ্যচিত্রে মহান স্বাধীনতা সংগ্রামের বীরত্বগাঁথা, আত্মত্যাগ ও গৌরবোজ্জ্বল ইতিহাস জীবন্তরূপে ফুটিয়া উঠিলে উপস্থিত দর্শকবৃন্দ আবেগাপ্লুত হইয়া পড়েন।

সাংস্কৃতিক পরিবেশনার প্রতিটি পর্বে ফুটিয়া উঠে বাঙালির ঐতিহ্য, মুক্তিযুদ্ধের অমলিন চেতনা এবং দেশপ্রেমের গভীর অনুরণন। সংগীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার মূল্যবোধ জাগ্রত করিবার যে প্রয়াস, তাহা সত্যিই প্রশংসার দাবিদার।

সমগ্র আয়োজনটি লামাবাসীর হৃদয়ে দেশপ্রেমের স্ফুলিঙ্গ প্রজ্বলিত করিতে সক্ষম হয় এবং জাতীয় চেতনার পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহান স্বাধীনতা দিবসের এই অনিন্দ্যসুন্দর আয়োজন লামা উপজেলায় এক স্মরণীয় সন্ধ্যার অবতারণা করিয়াছে, যাহা উপস্থিত সকলের হৃদয়ে দীর্ঘদিন ধরিয়া অনুরণিত হইবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি