1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার এখনো পূর্ণ হয়নি: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার এখনো পূর্ণ হয়নি: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

 

মোহাম্মদ রাসেল:ইটনা(কিশোরগঞ্জ)  প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের মিঠামইন ক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষের মৌলিক চাহিদা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় তৎকালীন মেজর জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যা মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। সেই ঘোষণার পর আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছি।

 

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান নিজের মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, আমি মুক্তিযুদ্ধের সময় মিটামইন তিন বার এসেছিলাম একবার এসেছিলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে যুদ্ধে নিয়ে যাওয়ার জন্যে।

 

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, স্বাধীনতার এত বছর পরেও দেশে অনেক মানুষ এখনো দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। সবার জন্য শিক্ষা শেষে চাকরির নিশ্চয়তা ও গণতন্ত্রের সঠিক চর্চা এখনো প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশ পৃথিবীর বুকে যে জায়গায় থাকার কথা ছিল, এখনো সেখানে পৌঁছাতে পারেনি।

 

তিনি আরও বলেন, তবুও আমরা আশাবাদী। মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। আমরা বিশ্বাস করি, সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষের অধিকার নিশ্চিত হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানে তিনি স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

মিঠামইন ক্লাব মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি