1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীর বনগ্রাম ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।   - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

কটিয়াদীর বনগ্রাম ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৪ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া:কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ কারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বনগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় উক্ত দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,বনগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি রুহুল আমিন মাসুদ, বিএনপি নেতা আ: কুদ্দুস মেম্বার সহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। পরিষদের ইউপি সদস্য বৃন্দ, পরিষদের গ্রাম পুলিশের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে পরিচালনা করেন বনগ্রাম ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পলাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি