
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর দৌলতদিয়ার ঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া বাসটি সৌহার্দ্য পরিবহনের বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নদীতে পড়ে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে দ্রুত উদ্ধার করা হয়। তবে বেশ কয়েকজন যাত্রী নদীর পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও উদ্ধারকারী ইউনিট রওনা দিয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।
উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া
© All rights reserved © 2023
Leave a Reply