1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাওরে শিলার তাণ্ডব, মাঠজুড়ে ফসলের ক্ষতি - Stbanglatv.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

হাওরে শিলার তাণ্ডব, মাঠজুড়ে ফসলের ক্ষতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৭ Time View

 

মোহাম্মদ রাসেল :(কিশোরগঞ্জ) ইটন প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে ৯৮৬ হেক্টর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার পর হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে হাওর অঞ্চলের একমাত্র ফসল বোরো ধান এখন ধ্বংসের মুখে। এতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

 

ইটনা সদরের কৃষক জহির মিয়া জানান, আমি এ বছর ২ একর জমিতে বোরো ধান রোপণ করেছিলাম। শিলাবৃষ্টিতে আমার জমির  ১২ আনা ফসলই নষ্ট হয়ে গেছে।

 

পশ্চিমগ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ২ একর জমির বোরো ধানের অর্ধেকের বেশি ক্ষতি হয়েছে। ১০ শতক জমিতে দেশি ধান রোপণ করেছিলাম যা বৃহস্পতিবার কাটার কথা ছিল, কিন্তু শিলাবৃষ্টির কারণে এখন আর তা কাটা সম্ভব হবে না।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইটনার ৯টি ইউনিয়নের মধ্যে ইটনা সদর, এলংজুরী ও রায়টুটী ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। অন্যান্য ইউনিয়নগুলোতেও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, প্রাথমিক হিসেবে ৯৮৬ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নিরূপণ করতে আরও কিছুটা সময় লাগবে। আমরা মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ করছি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি