1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধনে ১০ গ্রামবাসীর সংঘর্ষে মসজিদের ইমাম সহ দুইজন নিহত - Stbanglatv.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধনে ১০ গ্রামবাসীর সংঘর্ষে মসজিদের ইমাম সহ দুইজন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৩ Time View

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগরে পূর্ব বিরোধ নিবার্চন পরবর্তীর জেরে দুই গ্রুপে বিভক্ত হয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষে মসজিদের ইমাম সহ দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় গোয়ালনগর ইউনিয়নের আব্দুর রহিম তালুকদার ও কাসেম আলীর গোষ্টির মাঝে এ সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু আহত হয়েছে।

 

জানা গেছে, উপজেলার গোয়ালনগর ইউনিয়নজুড়েই দুই গ্রুপের সংঘর্ষ হয়। একটি গ্রুপের নাম চৌরা সমাজ। এই সমাজে রয়েছে সাতটি গ্রাম। গ্রামগুলো হলো গেয়ালনগর স্কুলপাড়া, লালুয়ারটুকু, দক্ষিণদিয়া, শিবপুর, জামারবালি, মাইজখোলা, কদমতলী। আরেক গ্রুপের নাম হলো হুনারো গোষ্টি। এ সমাজে রয়েছে ৩টি গ্রাম। গ্রামগুলো হলো গোয়ালনগর, মাছমা, রামপুর।

 

নিহতরা হলেন, চৌরা সমাজের মাও. হাবীবুর রহমান (৪০) এবং হোনারো সমাজের আক্তার হোসেন (৫০) সহ আরো একজন।

 

বিষয়টি নিশ্চিত করে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, সকাল সাড়ে টার সময় দুই পক্ষের এ সংঘর্ষ হয়। উভয় পক্ষে বিভিন্ন গ্রামের লোকজন অংশগ্রহণ করে

 

এ বিষয় নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম বলেন, পূর্বের বিরোধকে কেন্দ্র করে সকালে মারামারি শুরু হয়। এতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি