1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দেওয়ানগঞ্জে ভাসমান ড্রাম সেতু ভেঙে নিহত ৩, নিখোঁজ ৭ - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে ভাসমান ড্রাম সেতু ভেঙে নিহত ৩, নিখোঁজ ৭

হাসান আলী দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৯৭ Time View

 

হাসান আলী, দেওয়ানগঞ্জ (জামালপুর):

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদ এর ওপর নির্মিত একটি ভাসমান ড্রাম সেতু ভেঙে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অন্তত সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— দেওয়ানগঞ্জ থানার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬), মেয়ে খাদিজা (১২) এবং ডাকাতিয়াপাড়া এলাকার জয়নালের মেয়ে মায়ামনি (১০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের আনন্দ উপভোগ করতে বিপুলসংখ্যক মানুষ ভাসমান সেতুটিতে ভিড় করেন। একপর্যায়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুর মাঝখানের অংশ ভেঙে পড়ে। এতে সেতুর ওপর থাকা কয়েকজন শিশু নদীতে পড়ে তলিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেওয়ানগঞ্জ থানা-পুলিশ জানায়, সেতুর ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ ওঠার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। নিখোঁজদের স্বজনদের আহাজারিতে নদীর তীরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি