1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে ১৯৯ তম ঈদের জামাত অনুষ্ঠিত  - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে ১৯৯ তম ঈদের জামাত অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২২৬ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া- কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

উপমহাদেশের সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যদিয়ে লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হলো ১৯৯ তম পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২১ মার্চ) সকাল ৯টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় ঈদের জামাত শুরুর আগে ঈদগাহ ময়দানের রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি ও ১ মিনিট আগে ১টি শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে নামাজ আরম্ভের ঘোষণা দেয়া হয়। জামাতে ইমামতি করেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত এই ঈদ জামাতে এবার ৬ লাখেরও বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যরা।

 

প্রতি বছর এ ঈদগাহ মাঠে আশপাশের জেলা ছাড়াও দেশ-বিদেশ থেকে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। ঈদ জামাতকে ঘিরে এবারও আগত মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় চার স্তরের নিরাপত্তা। এ ঈদের জামাতে রেকর্ড ৬ লাখ মুসল্লি অংশ নেয়।

 

নামাজ শেষে মোনাজাতে ইমাম আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ বায়ান্নের ভাষা আন্দোলনে, একাত্তরের মুক্তিযুদ্ধে, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং বাংলাদেশসহ মুসলিম উম্মার শান্তি-শৃঙ্খলা, সমৃদ্ধি ও ঐক্য কামনাসহ বিশেষ দোয়া করা হয়। এ সময় লাখো লাখো মুসল্লিদের উচ্চকিত হাত আর আবাল-বৃদ্ধ-বনিতার আমীন, আমীন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো ঈদগাহ এলাকা।

শোলাকিয়ার এই মিলনমেলা যেন শুধুই নামাজ নয়, হয়ে উঠেছে ভ্রাতৃত্ব, ঐক্য আর বিশ্বাসের এক অনন্য প্রতীক। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তারা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকা থেকে এবং বিদেশ থেকে আগত মুসুল্লিরা এবার শোলাকিয়ায় নামাজ আদায় করেন।

এদিকে নিরাপত্তার কারণে শোলাকিয়ায় ঈদগাহ মাঠে যাওয়ার শহরের বেশিরভাগ সড়ক বন্ধ করে দেওয়ায় মুসুল্লিরা চার থেকে পাঁচ কিলোমিটার পায়ে হেটে শোলাকিয়ায় আসতে শুরু করে। চৈত্রের এই সময়ে অনুকূল আবহাওয়া ও বাতাসের কারণে সকাল সোয়া নয়টার দিকেই মাঠ কানায়-কানায় ভরে যায়। ময়দানের পাশাপাশি সড়ক, বাসাবাড়ি, নির্মাণাধীন বিল্ডিং,পুকুরের পারসহ বিভিন্ন স্থানে নামাজের জন্য দাঁড়িয়ে যান মুসল্লিরা। নামাজ শুরুর ৭ মিনিট, ৫ মিনিট ও এক মিনিট আগে ৩টি, দুটি ও একটি করে শর্টগানের ফাঁকা গুলির ছোঁড়া হয়। নামাজ শুরু হয় সকাল ১০টায়। ঈদগাহ ময়দানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ দেশ-বিদেশের মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।এবার অসংখ্য বিদেশি সাংবাদিকদের আগমনে ময়দান আলাদা ইমেজের সৃষ্টি করে।

দেশের সবচেয়ে বড় এই ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। মোতায়েন করা হয় ১১০০ জন পুলিশ, র‍্যাবের ৬টি টিম (প্রতি টিমে ৬ জন করে), ৫ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন সেনাবাহিনী ও ৫ প্লাটুন আনসার সদস্য কাজ করে। এছাড়াও নিরাপত্তায় মাঠে ৪টি পর্যবেক্ষণ টাওয়ারের মাধ্যমে আগত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাঠের ভেতর-বাইরে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তায় ছিল বেশ কিছু স্বেচ্ছাসেবক দল। নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া আর কিছু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। মাঠসহ আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণে ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করে।

শোলাকিয়ায় নামাজ আদায় করতে গতকাল শুক্রবার থেকে নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, রংপুর, ঠাকুরগাঁও, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, মেহেরপুর, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, যশোরসহ ৬৪টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে কিশোরগঞ্জে লোক আসতে শুরু করে। অনেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের বাসায়, আবাসিক হোটেল, শহরের মসজিদগুলোতে এবং ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে রাত যাপন করেন। ভোররাতে ট্রেন, বাস, ট্রাক, মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল, সাইকেল ও হেঁটে হাজারো মানুষ কিশোরগঞ্জে আসেন। সবার গন্তব্য ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি