1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদের শুভেচ্ছা জানালেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী: মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ঈদের শুভেচ্ছা জানালেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী: মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩১২ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহান বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই কামনা করেন তিনি। পাশাপাশি সুন্দরগঞ্জ উপজেলার সকল মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

 

মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা ও চেতনা ধারণ করে সবাই মিলেমিশে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সুন্দরগঞ্জ উপজেলা গড়ে তুলতে কাজ করবে। তিনি এ উপলক্ষে দেশবাসীসহ সুন্দরগঞ্জ উপজেলার সকলকে আবারও ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি