
হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার:
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সেই খুশির বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কিশোরগঞ্জের তাড়াইলে খান ব্রাদার্স গ্রুপের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুর ১২টায় তাড়াইল উপজেলার পূর্ব দড়িজাহাঙ্গিপুর গ্রামে প্রতি বছরের ন্যায় এ আয়োজন করা হয়। এতে এলাকার অসহায়, গরিব ও দুঃখী মানুষের মাঝে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরই খান ব্রাদার্স গ্রুপ মানবিক এই কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তাদের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ বিষয়ে খান ব্রাদার্স গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, “আমরা প্রতিবছরই গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করি। এতে আমরা অনেক আনন্দ পাই। আমরা বিশ্বাস করি—একজনের সুখ নয়, সবার সুখেই প্রকৃত আনন্দ।”
স্থানীয়রা জানান, এমন উদ্যোগ সমাজে মানবতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করে।
© All rights reserved © 2026
Leave a Reply