1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

নাসিরনগরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৩ Time View

নাসিরনগরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

 

মোঃ আব্দুল হান্নান, বিশেষ প্রতিনিধি

সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে নব-নির্বাচিত সংসদ সদস্যদেরকে সংবর্ধনা,আলোচনা  সভা, দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়। সোমবার নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে  বিশাল এই সংবর্ধনা,আলোচনা, দোয়া ও ইফতার  মাহফিলের আয়োজন করা হয়।

 

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

 

এসময় তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান  সহমর্মিতা ও অন্তর্ভুক্তির রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় এমন কাজ আপনারা করবেন না। যে কাজ করে জনগণের ভালোবাসা পাওয়া যায়, জনগণকে সম্পৃক্ত করা যায় সেই কাজ করতে হবে।যারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করবেন, দলের ক্ষতি করবেন, যারা জনগণের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দূরত্ব সৃষ্টি করবেন তাদের পরিণতি ভালো হবে না।

কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর জনগণের আস্থা আছে। সেই আস্থার কারণেই বিএনপিকে  ক্ষমতায় বসিয়েছেন।

 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও  জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ  আলী আজম,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন,আসাদুল করীম রিপন, কোষাধ্যক্ষ  মিজানুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা  আলম, জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল সাত্তার,মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক  ও উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো আবদুল কাদির, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোহাম্মদ রাফিজ মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কেএম খালেদ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান  ওমরাও খান,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,সাবেক চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ,কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাসিরউদ্দিন ভূইঁয়া। সভায় জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি