1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রামগড়ের কৃতি সন্তান মোসলেহ উদ্দিন আহমেদ সিআইডি প্রধান - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

রামগড়ের কৃতি সন্তান মোসলেহ উদ্দিন আহমেদ সিআইডি প্রধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৭৭ Time View

 

রাবেয়া সুলতানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমেদ (বিপিএম সেবা)-কে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি (Criminal Investigation Department)-এর নতুন প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে খাগড়াছড়ির রামগড় উপজেলাসহ পুরো অঞ্চলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মোসলেহ উদ্দিন আহমেদ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ৪নং ওয়ার্ড মাস্টার পাড়ার কৃতি সন্তান। কর্মজীবনে তিনি দক্ষতা, সততা ও পেশাগত সাফল্যের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সুনাম অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থা সিআইডির প্রধান হিসেবে তাঁর নিয়োগকে রামগড়বাসী গর্বের বিষয় হিসেবে দেখছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে সিআইডি আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করবে।

এদিকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহল থেকে মোসলেহ উদ্দিন আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও গৌরবময় দায়িত্বপালন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি