1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রেসক্লাব গঙ্গাচড়ার "দপ্তর ও প্রচার সম্পাদক " হলেন এসটি বাংলা টিভির প্রতিনিধি আব্দুস সালাম  - Stbanglatv.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

প্রেসক্লাব গঙ্গাচড়ার “দপ্তর ও প্রচার সম্পাদক ” হলেন এসটি বাংলা টিভির প্রতিনিধি আব্দুস সালাম 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২০ Time View

 

আব্দুস সালাম, গঙ্গাচড়া প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন প্রেসক্লাব গংগাচড়া, রংপুর–এর ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক পদে মনোনীত হয়েছেন (এসটি বাংলা টিভি রংপুর প্রতিনিধি ) আবদুস সালাম।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবের আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। এ সময় কমিটির নেতৃবৃন্দ সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল মজিদ মিয়া (দৈনিক ভোরের কাগজ), সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব (দৈনিক সন্ধ্যাবানী), সহ-সভাপতি আব্দুল মতিন অভি (দৈনিক প্রথম খবর), সাধারণ সম্পাদক বাপ্পি সরকার (দৈনিক দাবানল) এবং ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিলন (দৈনিক প্রতিদিনের বার্তা ) ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তিতাস ( দৈনিক আজকের বসুন্ধরা)

 

এ ছাড়াও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম (দৈনিক আজকাল), দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুস সালাম (এসটি বাংলা টিভি ), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আহসানুল হক সুমন (দৈনিক বজ্র শক্তি ) মনোনীত হয়েছেন।

 

 

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মাসুদ রানা (দৈনিক ), মেহেদী হাসান( দৈনিক মাতৃভূমি) ।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং গণমাধ্যমের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি