1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  - Stbanglatv.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

তাড়াইলে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৮ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় তাড়াইল উপজেলার মাদরাসা মার্কেটস্থ রাজদরবার রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

তাড়াইল উপজেলা এনসিপির আহ্বায়ক সার্জেন্ট (অব.) মহিউদ্দিন মাসুদ এর সভাপতিত্বে এবং জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে আগত অতিথিদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, কিশোরগঞ্জ জেলা এনসিপির সভাপতি খাইরুল কবির। এছাড়াও উপস্থিত থেকে আলোচনা করে, করিমগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মোবারক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাড়াইল উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান ও সেক্রেটারি এম.কে. মাসউদ, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলাকুল ইসলাম অংকুর, যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মুকুট রঞ্জন দাস, তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েল, তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন খান, তাড়াইল বিচিত্রার টিভির সম্পাদক সাদিকুর রহমান রতন।

 

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি