
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দছিজুল হক আনিছ, ফাউন্ডার্স, এ্যালিকো এগ্রো ভেট।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা।
তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে সমানভাবে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ তায়ালা যেন সবার জীবন ভরে দেন শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণে।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে সবাইকে জানিয়েছেন—
ঈদ মোবারক।
© All rights reserved © 2023
Leave a Reply