
বাকেরগঞ্জ প্রতিনিধি :মোঃসানি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবিরের উপর হামলার ঘটনায় নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সোহেল সিকদার সহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ৯ মার্চ দুপুর ১ টায় মব সৃষ্টি করে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির ও তার লোকজনের উপর হামলার ঘটনা ঘটে। ওই হামলা ঘটনা নেতৃত্ব দেয় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার। বিএনপি নেতার সোহেল সিকদারের নেতৃত্বে ৩৫/৪০ জন হামলাকারীরা মব সৃষ্টি করে চেয়ারম্যান ও তার লোকজনের উপর আক্রমণ চালায় এবং চেয়ারম্যানকে মারধর করে আহত করে। এ সময় হামলাকারী ইউনিয়ন পরিষদের সরকারি কাগজপত্র সহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদী হয়ে আজ ১৩ মার্চ( বৃহস্পতিবা) বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার সহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এই মামলা আরো অজ্ঞাত ৩৫/৪০ জনকে আসামি করা হয়েছে। যাহার মামলা নাম্বার -১৬।।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে চেয়ারম্যানের উপর হামলা চালায় এবং তাকে আহত করে। এ সময় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা জানান, ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply