
আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমাদান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় প্রায় শতাধিক কোরআনের হাফিজ নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপি গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে ও চন্দনাইশ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিব হোসেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি ও আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর।
বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা.এস. কে. শহীদ উল্লাহ, নাহার বিল্ডার্সের চেয়ারম্যান ও সার্চ মানবাধিকার সোসাইটি চন্দনাইশ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী, বাগদাদ গ্রোসারি মার্টের প্রতিষ্ঠাতা আবদুল মজিদ, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ মাহাদু, চন্দনাইশ সমিতি- কক্সবাজার এর সভাপতি শাখাওয়াত হোসেন, বরগুনি বিট কর্মকর্তা রহমত আলী, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিন, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শাহজাহান আজাদ, ভারপ্রাপ্ত সাবেক সহকারী প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, শিক্ষাবিদ প্রমোদ রঞ্জন বড়ুয়া, বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম উপদেষ্টা এম.এ সিদ্দিক, গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু ছৈয়দ চৌধুরী।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ,কামাল উদ্দিন, ব্যবসায়ী আজম উদ্দিন, ব্যবসায়ী জসিম উদ্দিন, ব্যবসায়ী মোস্তাক উদ্দিন, ব্যবসায়ী মফিজ উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী হাছান, চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম ফয়েজুর রহমান, সহ সাধারণ সম্পাদক তৌফিক আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক. জয়নাল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোকন উদ্দীন, কার্যকরী সদস্য আজগর আলী সেলিম, কার্যকরী সদস্য. কাউছার আলম, সাধারণ সদস্য লোকমান হাকিম, বিচারক ছিলেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম সোহাগ নুরী, হাফেজ মোহাম্মদ আবদুল কাদের, হাফেজ সাইফুল ইসলামসহ বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে চন্দনাইশ প্রেস ক্লাবের সব সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে।
ইফতারের আগে ইসলামিক আলোচনার মাধ্যমে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। এরপর সকল শহীদদের আত্মার মাগফিরাত, চন্দনাইশ উপজেলার কর্মরত প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত, মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।###
© All rights reserved © 2023
Leave a Reply