1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২০ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে কিশোরগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা শহরের নগুয়া এলাকার আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি শামছুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক ও জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে কিশোরগঞ্জ শহর জামায়াতের আমীর আ.ম.ম. আবদুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ক্বারী নজরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি