
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি নতুন চুক্তিতে আসার জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি।
এ ঘোষণার পর পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি এক চিঠিতে সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো ধরনের সামরিক হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে জবাব দেওয়া হবে। তবে ইরান যুদ্ধ চায় না বলেও চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি বলা হয়, হামলার দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।
মার্কিন একটি প্রভাবশালী গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথম ধাপে সীমিত পরিসরে হামলার পরিকল্পনা থাকতে পারে, যেখানে সরকারি ভবন ও নিরাপত্তা অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। এর মাধ্যমে ইরানকে পরমাণু চুক্তিতে রাজি করানোর চাপ তৈরি করা হতে পারে। এরপরও সমঝোতা না হলে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও প্রতিবেদনে উঠে এসেছে।
পাল্টাপাল্টি হুমকির এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন কূটনৈতিক উদ্যোগ পরিস্থিতি কোন দিকে নেয়, সেটাই দেখার বিষয়
© All rights reserved © 2023
Leave a Reply