1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অষ্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার - Stbanglatv.com
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

অষ্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

মোহাম্মদ রাসেল,(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ 
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

 

মোহাম্মদ রাসেল:(অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানাধীন আব্দুল্লাহপুর ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে মো. খোরশেদ (৫০) নামে এক ব্যক্তির বসতবাড়ি তল্লাশি করে ২টি চাইনিজ কুড়াল, ১টি বিদেশি পিস্তল, ৪টি চাকু, ১টি হাতলসহ চেইন, ১টি হ্যানসো, ৪টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ১টি ক্যামেরা এবং ৩টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হতে পারত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

আটককৃত মো. খোরশেদ আব্দুল্লাহপুর গ্রামের দৌলতখার ছেলে। অভিযানের পর এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

 

অষ্টগ্রাম থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ সোহেব খান জানান, অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। যে কোনো ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি