
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার ২০ ফেব্রুয়ারি সময় দুপুর ২ টা ৩০ মিনিটে তাড়াইল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিসান আলীর নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়।
মনিটরিং কালেএ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দ্রব্যমূল্যম উর্ধ্বগতি রোধ, কৃত্রিম সংকট তৈরি না করাসহ রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে, ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয় পাশাপাশি ইফতারির সকল ধরনের খাবার পরিষ্কার পরিচ্ছন্ন সহ ধুলাবালি থেকে রক্ষার জন্য কাগজ দিয়ে ঢেকে রাখার নির্দেশনা দেন ।
তিনি আরও জানান পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন তৎপর ভূমিকা রাখবে।
তাছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনসাধারণের কষ্ট লাগবে বিশেষ এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে কথা বললে তারা জানায় – মাহে রমজানকে ঘিরে দ্রব্যমূল্য উর্ধ্বমুখী , নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র স্থিতিশীল রাখার আহ্বান জানান প্রশাসনের প্রতি।
© All rights reserved © 2023
Leave a Reply